Thursday, November 8, 2018

নরসিংদীতে মিলাদ কিয়াম বাহাসের ভূয়া সংবাদ বিষয়ে সতর্ক থাকুন- লুৎফর রহমান ফরায়েজী



জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি।
আগামী ২৬ ন‌ভেম্বর নর‌সিংদীর আহ‌লে সুন্নাত আল জামা‌তের মিলাদ কিয়াম এর প‌ক্ষে বিপক্ষে বা‌হাস সফল করার ল‌ক্ষে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে আহ‌লে সুন্নাত আল জামাত জেলা ক‌মি‌টি।
এসময় উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবারের পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান।তারা বলছে আগামী ২৬ই নভেম্বর ২০১৮ সকাল ১০ টায় প্রচলিত মিলাদ কিয়াম বিষয়ে তাদের সাথে উলামায়ে হকের অর্থ্যাৎ কওমীয়া উলামাদের বাহাস হবে। এ মর্মে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা এবং তারা কওমী আলেমদের নাম ও ঘোষনা দিয়েছে কারা কারা বাহাসে উপস্থিত  থাকবেন।
এ দিকে কওমী অালেমদের পক্ষ থেকে মুফতি লুৎফর রহমান ফরায়েজী বলেন তথাকথিত অাহলে সুন্নাত অাল জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তাদের সাথে কওমী আলেমদের বাহাস হবে। অথচ বাস্তব কথা হল, উভয় পক্ষের সম্মতিতে এরকম কোন বাহাসের তারিখ নির্ধারিত হয়নি। হয়নি স্থানেরও কোন কথা।
তিনি আরো বলেন মজার কথা হল, আমাদের কওমী অালেমদের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী এবং মুফতী দেলোয়ার সাহেবের নাম মুনাজির হিসেবে প্রচার করা হলেও উভয় হযরত এ বিষয়ে কিছুই জানেন না।
মুফতী মীযানুর রহমান সাঈদ সাহেবের সাথে যোগাযোগ করা হলেও তিনি দেশের পরিস্থিতির দিকে খেয়াল করে মেয়রের উপস্থিতিতে উভয় পক্ষের উপস্থিতিতে ঘরোয়া ইলমী মুনাকাশার পরামর্শ দিয়েছেন। কিন্তু এখনো স্থান ও তারিখ নির্ধারিত করে হযরতের সাথে যোগাযোগ হয়নি।
তাই মুনাজির হিসেবে হযরতের নাম ব্যবহার করাটাও ঘোরতর অন্যায়।
তিনি আরো বলেন এভাবে আহলে হক মুনাজির হযরতদের সাথে যোগাযোগ ছাড়া এমন ভুয়া বাহাসের সংবাদ প্রচার করে তথাকথিত অাহলে সুন্নাত অাল জামাত কোন ষড়যন্ত্র করছেন কি না এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
news/md.sabbir hossain/narsingdi Khobar. 

শেয়ার করুন

0 comments: