Friday, November 9, 2018

নরসিংদীর মাধবদীতে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর মাধবদী থেকে ভাড়াটিয়া এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার নুরালাপুর ইউনিয়নের আলগী কান্দাপাড়া এলাকা থেকে স্থানীয় এক টেক্সটাইল মিল শ্রমিক ইব্রাহিম খলিলউল্লাহ( ৩৩)এর লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।সে তার ৮ বছরের এক প্রতিবন্ধী ছেলেসহ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।স্বামী স্ত্রী মিলে একই টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন।নিহত ইব্রাহিম কোতালিরচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়,অভাবের সংসারের প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে ধারদেনা ও সাহায্য নিয়ে তাদের সংসার চলতো।ধার করা টাকা জমে গেলে ইব্রাহিম তা পরিশোধ করতে পারছিলেন না।এ নিয়ে তাদের পরিবারের মাঝে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো।এমন পরিস্থিতিতে বুধবার রাত থেকে ইব্রাহিমকে খুঁজে না পেয়ে গেলে বৃহস্পতিবার সকালে তার শাশুরীর নতুন বাড়িতে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।এসময় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু তাহের দেওয়ান বলেন,নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ইব্রাহিম খলিউল্লাহর নিহত হওয়ার প্রকৃত কারন জানা যাবে।

শেয়ার করুন

0 comments: