মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল নাসিম(২০) আর নেই।(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।
আজ সকালে আব্দুল্লাহ আল নাসিমের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে তাকে ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সকাল ১১টা ৩০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের ছেলে আব্দুল্লাহ আল নাসিম।তার পিতা পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.মোজাম্মেল হক।এই মাদ্রাসা থেকেই এবারের আলিম পরীক্ষার্থী ছিলেন তিনি।
তার মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ রাত ৭টা ৪৫ মিনিটে জানাযার নামাজ শেষে ঘোড়াশাল ফুলদিরটেক গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment