মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সুলতান আহমেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঘোড়াশাল পৌর এলাকার টেংগর পাড়া শাহী জামে মসজিদে সুলতান স্মৃতি সংসদের সভাপতি মো.শরীফ আহমেদ ও সাধারন সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম.শফি,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস.এম মান্নান,পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ জয়নাল হোসেন,সাবেক ছাএলীগ নেতা তানজিরুল হক রনি,সাংবাদিক-মাহবুব সৈয়দ সহ পলাশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ইফতার পূর্ব সময়ে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment