নরসিংদী খবর:বশির আহম্মেদ মোল্লা,
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি, মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ সাত্তার ঢাকা জাতীয় পার্টির জনসভা সফল করার লক্ষে বিশাল শোডাউন করেছেন। গতকাল সকালে নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এম এ সাত্তারের নেতৃত্বে রায়পুরা উপজেলা জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতা কর্মীসহ গাড়ী ও হোন্ডা বহর, ব্যানার,ফেষ্টুন নিয়ে ঢাকায় জাতীয় পার্টির বিশাল জনসভায় যোগদান করেছেন। এ সময় ইঞ্জিনিয়ার এম এ সাত্তারের সফর সঙ্গী ছিলেন রায়পুরা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজী আব্দুল বাছেদ ভুইয়াসহ উপজেলা পৌরসভা,ইউনিয়ন এর জাতীয় পার্টি,যুবসংহতি,ছাত্র সমাজসহ বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী।
খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা



0 comments:
Post a Comment