Monday, June 11, 2018

পলাশে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের পোষাক বিতরণ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
আলোর দিশারি সংগঠনের এক ঝাঁক তরুন তরুনীর উদ্যোগে নরসিংদীর পলাশে প্রতি বছরের ন্যায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোষাক ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ই জুন রবিবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার রেলওয়ে স্টেশন বস্তিতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোষাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,আলোর দিশারি সংঘঠনের,সাথী,,শ্রাবনী,জান্নাতী,নওরীন,সোহেল আকন্দ,তুহিন,তারেক, নাদিম,লিখন,মাসুদ পারভেজ,ইয়াছিন,নাঈম,সাদাফ,অভি,আল-আমিন,নিরব,সাকিব,সাইমন।

আলোর দিশারি সংগঠনের সদস্য সোহেল আকন্দ বলেন,এই বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌছে দেওয়ার জন্য আমরা দীর্ঘ দিন ধরে তাদের পড়া লেখা চালিয়ে যাচ্ছি।তাদের ক্লাস নেয়ার সময় খাবার বিতরণ করে থাকি।বিভিন্ন উৎসবে আমরা তাদের সাথে আনন্দে মেতে উঠি।এবারও ঈদের খুশিকে বাড়িয়ে দিতে আমরা এই বস্তির শিশুদের মধ্যে নতুন পোষাক ও ইফতার বিতরণ করি।

শেয়ার করুন

0 comments: