Saturday, June 9, 2018

নরসিংদীর পলাশে জমে উঠেছে ঈদ বাজার

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
ঈদকে সামনে রেখে বেচা-কেনা জমে উঠেছে নরসিংদীর পলাশ উপজেলার শপিংমল,বিপনী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে।
পলাশের সব শপিংমল ও ফুটপাতে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।নারী পুরুষের তৈরি কাপর থেকে শুরু করে ইমিটেশন,কসমেটিকস সামগ্রীর শপিংমল গুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে।
বছরের অন্যান্য সময়ে এখানে বেচা-কেনা কিছুটা কম থাকলে ও ঈদ উপলক্ষে বিক্রি বেড়ে যায় কয়েকগুন।
চরসিন্দুর পোটন খান শপিং কমপ্লেক্স,খানেপুর বাজার,পলাশ বাজার,ঘোড়াশাল বাজার,এছাড়াও নারী পুরুষের সবচেয়ে বড় জুতার মার্কেট ঘোড়াশাল স্টেশন,ডাংগা বাজারসহ অন্যান্য শপিংমলগুলোতে ও জমজমাট ভাবে চলছে এই বেচা-কেনা।
পলাশের ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের কেনা কাটার জন্য ভিড় লক্ষ করা গেছে।এখানে কাপরের দাম কম কেন,এমন প্রশ্নের উত্তরে এক ব্যবসায়ী জানান,আমাদের ফুটপাতে ব্যবসা করতে হলে দোকান ভাড়া দিতে হয়না।স্পট খরচ ও অনেক কম।তাই আমরা কম দামে কাপর বিক্রি করছি।
ক্রেতাদের চাহিদার বেড়ে যাওয়ায় ইলেকট্রনিক্স পণসামগ্রীর দোকানিরা ও সকাল থেকে রাত ১১টা পর্যন্ত খোলা রাখছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।
চরসিন্দুর পোটন খান শপিং কমপ্লেক্সে মার্কেট করতে আসা শাহ আলম গাজী জানান,এখানের সব বয়সের নারী পুরুষের ভাল মানের কাপর সহ অন্যান্য পণসামগ্রী পাওয়া যায়।দাম ও হাতের নাগালে।
পলাশ বাজারে ক্রেতা অর্পণ জানান,এই বাজারে দেশি বিদেশী অনেক কাপর পাওয়া যায়।এখান থেকে কম দামে কাপর পাওয়া যায়,গুনগত মান ও ভাল।
ঘোড়াশাল বাজার এস এ প্লাজার ব্ল্যাক এন্ড হোয়াইট এক্সক্লুসিভ জেন্টস এন্ড কিডজ জোনের মালিক ও ব্যবসায়ী শেহেজাত খান সানি জানান,ঈদ উপলক্ষে বেচা-কেনা অনেক ভাল যাচ্ছে।ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবার অনেক নতুন ডিজাইনের পোষাক এনেছি।

ঈদের পোষাক কিনতে আসা ঘোড়াশালের সোনিয়া ও নাহিদা জানান,সব দোকানে ভাল মানের কাপর পাওয়া যাচ্ছে না।তবে কয়েকটি দোকানে ভাল মানের কাপর পাওয়া গেলেও দামটা একটু বেশি।এই গরমে নরসিংদী শহর অথবা ঢাকায় মার্কেট করতে যাওয়া অনেক কষ্টের বিষয়।তাছাড়া যাতায়াত ভাড়া ও বেশি।তাই বাসার কাছ থেকে একটু দাম বেশি হলে ও পছন্দের পোষাক সহ কসমেটিকস কিনতে হচ্ছে।
ঘোড়াশালের পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন নবাব বলেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের নির্দেশে ঘোড়াশালের শপিংমল ও বিপনীবিতান গুলোতে যেন কোন ধরনের ক্রেতা বিক্রেতাদের সমস্যা না হয় সে দিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
ঘোড়াশাল বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সজীব কুমার নন্দী (সতী) জানান,ঈদ উপলক্ষে অন্যান্য সময়ের চেয়ে বেচা-কেনা বেড়ে কয়েকগুন বৃদ্ধি পাচ্ছে।দিনের বেলা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার কোন ঘাটতি হচ্ছেনা।রাতের বেলায় ও যেন কোন ধরনের সমস্যা না হয় সে জন্য ১০জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালণ করে যাচ্ছে।

শেয়ার করুন

0 comments: