Monday, June 11, 2018

পলাশে বন্ধু ফোরামের উদ্যোগে পথ শিশুদের ঈদ পোষাক বিতরণ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
এক ঝাঁক তরুন তরুনীর সমন্বয়ে গড়া উঠা দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সহযোগী সংগঠন আলো কিত বন্ধু ফোরামের উদ্যোগে নরসিংদীর পলাশে পথ শিশু ও দুস্থদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে আলোকিত বন্ধু ফোরামের পলাশ উপজেলা শাখার সদস্যরা ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার ওয়াপদা গেটে পথ শিশু ও দুস্থদের মাঝে এ পোষাকগুলো বিতরণ করেন।
তত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য মো.নূর নবী ছনি।
এসময় উপস্থিত ছিলেন,আলোকিত বন্ধু ফোরামের পলাশ উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাংগঠিক সম্পাদক শামসুন নাহার মলি,অর্থ সম্পাদক বায়েজিদ আহম্মেদ,সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
ইয়াছমিন নামে এক পথ শিশু বলেন,ঈদের নতুন পোষাক পেয়ে আমি অনেক খুশি হয়েছি।লাল আমার অনেক পছন্দের পোষাক।
আলো কিত বন্ধু ফোরাম সংগঠনের সদস্য নূর নবী ছনি জানান,বন্ধুদের সহযোগিতা নিয়ে এই পোষাক গুলো পথ শিশুদের মাঝে বিতরণ করে নিজের কাছে অনেক ভাল লাগছে।আমরা নিজেরা যেমন ঈদে নতুন জামা ঈদের আনন্দ উপভোগ করি।তেমনি সমাজের গরিব অসহায় পথ শিশুরা ও চায় ঈদের দিনটা নতুন জামা পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে।আমরা সবাই যদি অসহায়দের পাশে দাঁড়াই তবে সমাজটা অনেক পরিবর্তন হয়ে যাবে।
আলোকিত বন্ধু ফোরামের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন,এ সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ হলো সমাজের অবহেলিত মানুষকে নিয়ে কাজ করা।সেই লক্ষেই ঈদ উৎসবকে সামনে রেখে পথ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেছি।সামনে আরো বড় পরিসরে অবহেলিত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াবো সেই লক্ষ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

0 comments: