তারেক পাঠান,নরসিংদী প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবার ও নরসিংদী পলাশের ঐতিহ্যবাহী তালতলি ঈঁদগাহ ময়দানে হাজারো মুসল্লির একসাথে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রান মুসলমান তালতলী ঈঁদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে একত্রিত হয়।এবছর ঈঁদগাহ ময়দানে মুসল্লির উপস্থিতি বেশি হওয়ায় ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কাশেম গাজী,ও দ্বিতীয় জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন তালতলী জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।
জেলার ঐতিহ্যবাহী এই ঈঁদগাহে একসাথে নামাজ আদায় করেন প্রায় ১০হাজার মুসল্লি।প্রায় (১)একর জমির উপর নির্মিত এই ঈঁদগাহের চারপাশ পাঁকা ফ্লোর দিয়ে তৈরি।মিনার ও ঈঁদগাহের চার পাশে সৌন্দর্য করতে সন্ধার পর থেকে ঝলবে বিভিন্ন রঙ্গের আলোকবাতী।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment