Friday, November 9, 2018

নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মো. সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে করিম মিয়া (৫০) নামের এক বাবা খুন হয়েছেন তার মাদকাসক্ত ছেলের হাতে।তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার পৌর শহরের চৌয়ালা এলাকায় নির্মম হত্যার এই ঘটনাটি ঘটে। 
পুলিশ ও স্থানীরা জানান,নিহত করিম মিয়ার ছেলে মাদকাসক্ত মামুন বাড়ি বিক্রি করার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে আসছিল।তার বাবা বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছিল না। এমন পরিস্থিতে সকালে তার বাবা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসলে মামুন রড দিয়ে মাথায় আঘাত করতে থাকে।এতে করিম মিয়া মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পরে মামুন পালিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান,মাদকাসক্ত ছেলে মামুনকে ধরতে পুলিশের অভিযান চলছে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments: