Friday, November 9, 2018

পলাশে ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে পাইকশা একাদশ চ্যাম্পিয়ন

সাইফুল ইসলাম, পলাশ প্রতিনিধি।।
নরসিংদীর পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫-৪ গোলে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইকশা একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হাজারো দর্শকের সমাগমের মধ্যে দিয়ে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পৌর মেয়র শরীফুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। নির্ধারিত সময়েও খেলা অমিমাংসীত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে খানেপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পাইক্সা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে। টুর্নামেন্টে ২৪ টি দল অংশ গ্রহণ করে।
News/Sabbir Hossain/Narsingdi Khobor/09/11/2018.

শেয়ার করুন

0 comments: