Monday, May 28, 2018

পলাশে পৌর জামে মসজিদ উদ্ভোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর জামে মসজিদের শুভ উদ্ভোধন উপলক্ষে ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ঘোড়াশাল পৌরসভা অডিটোরিয়ামে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান (দিলীপের)উদ্ভোধকে পৌর মেয়র শরীফুল হক শরীফের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নরসিংদী -২ আসনের এমপি কামরুল আশরাফ খান (পোটন)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা,পলাশ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান- মিজানুর রহমান,সাবেরুল হাই,বদরুজ্জামান ভূইয়া,মোফাজ্জল হোসেন রতন,প্রফেসর কামরুল ইসলাম গাজী, মাহাবুর রহমান,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান,পলাশ প্রেস-ক্লাবের সভাপতি এস.এম.শফি,সাধারন সম্পাদক আশাদুল্লাহ মনাসহ বিভিন্ন পেশার প্রায় দুই-তিন হাজার মানুষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহার শান্তি এবং সম্মৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

0 comments: