Thursday, May 31, 2018

পলাশে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী।
বুধবার বিকেলে পলাশ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রফেসর সাইফুল হক,পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সাধারন সম্পাদক আলম মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক আওলাদ হোসেন জনি,যুবদলের সভাপতি মাহামুদুল হক মোমিন,ঘোড়াশাল শহর সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মকবুল মোর্শেদ রতন,পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নাজমুল হোসেন সোহেল,উপজেলা মহিলা দলের সভাপতি কলি বেগম প্রমুখ।

শেয়ার করুন

0 comments: