মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:১৪ই জুন থেকে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের অপেক্ষার পালা যতই কাছে আসছে ততই দেশের কোন না কোন প্রান্তে দুই দলের দর্শকদের মাঝে ঝগড়াসহ মৃত্যুর মতো ঘটনা ও ঘটছে।
নরসিংদী সদর উপজেলার দক্ষিন শিলমান্দী গ্রামে ঈদগাহ সংলগ্ন প্রিয়দল আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩০মে বুধবার সকালে দক্ষিন শিলমান্দী গ্রামের ওহাব মিয়ার ছেলে ফয়সাল মিয়া(২২) পরিত্যক্ত এসএস পাইপের মাথায় প্রিয় দল আর্জেন্টিনার পতাকা লাগিয়ে আমগাছের মগডালে উঠলে গাছের উপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের ৪৪০ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে লোহার পাইপের সংযোগে বিদ্যুতপিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নরসিংদী -১পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
নরসিংদী সদর
0 comments:
Post a Comment