Sunday, June 3, 2018

নরসিংদীর পলাশে মোবাইল সিম বিক্রি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদীর পলাশ উপজেলার হাটবাজার ও অলিগলির দোকানে বিক্রি হচ্ছে মোবাইল সিম।মোবাইল অপারেটরদের কাছ থেকে বেশির ভাগ বিক্রেতারই অনুমোদন না থাকা সত্বেও মোবাইল সিম বিক্রির কারনে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।গ্রাহকরাও পছন্দ অনুযায়ী ৫টি মোবাইল অপারাটরের সিম নাম মাত্র ফ্রি অফারে এ ক্রয় করে নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়,পলাশ,চরসিন্ধুর,জিনারদি,ঘোড়াশাল,ডাংগা বাজার সহ আশে পাশের বাজারের অলি গলির দোকানে পাওয়া যাচ্ছে মোবাইল সিম।যেখানে কিছু দোকানে অনুমোদন থাকলেও বেশির ভাগ দোকানের সিম বিক্রির অনুমোদন নেই।মোবাইল অপারেটরদের অনুমোদিত কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় না করায় এই এলাকার গ্রাহকদের বড় ধরনের বিপদে পড়ার আশংকা ও ঝুঁকি থেকে যায়।দেশের অনেক স্থানে গ্রাহকদের জাতীয় পরিচয় পত্র ও আঙ্গুলের ছাপ একের অধিক নিয়ে একই নামে একাধিক সিম নিবন্ধিত হচ্ছে।ফলে মোবাইল গ্রাহক হয়ত নিজেও তার নামে একাধিক নিবন্ধিত সিম অন্য কেউ অসাধু উদ্দেশ্যে ব্যবহার করছেন।
বিটিআরসি সুত্রে জানা যায়,এ জাতীয় হয়রানি থেকে উত্তরনের জন্য ৪টি মোবাইল অপরেটরদের অনুমোদিত কাস্টমার কেয়ার থেকে সরাসরি সিম সংগ্রহ করতে হবে।একটা সিমের জন্য শুধু মাত্র একবার আঙ্গুলের ছাপ দিতে হবে।কখনোই একই সিমের জন্য দ্বিতীয়বার আঙ্গুলের ছাপ দেওয়া যাবেনা। নিজের নামে সিমের সংখ্যা ও নম্বর জানার জন্য *16001*জাতীয় পরিচয় পত্রের শেষ চার ডিজিট#নম্বরে ডায়াল করতে হবে।যদি ডায়াল করার পর অজানা নম্বর পাওয়া যায় সে ক্ষেত্রে নম্বর বাতিলের জন্য ফোন করে অভিযোগ জানাতে হবে ঐ কোম্পানির কাস্টমার কেয়ারে।
পলাশে প্রশাসনের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান চালু থাকলেও এখন ও পর্যন্ত অনুমোদনহীন দোকানে সিম বিক্রির ব্যবসা বন্ধে প্রশাসনের কোন অভিযান লক্ষ করা যায়নি।তাই অনুমোদনহীন এ ব্যবসা বন্ধে প্রশাসন অভিযান চালাবে এমনটাই দাবি সবার।

শেয়ার করুন

0 comments: