Friday, May 18, 2018

পলাশের বিজয় দেবনাথসহ শিবপুরে ৩ ডাকাত আটক

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার কুমারদী এলাকায় ঢাকাতির প্রস্তুতিকালে পলাশের বিজয় দেবনাথসহ পেশাদার তিন ঢাকাতকে আটক করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার,দুই রাউন্ড গুলিসহ তাদের আটক করে।আটকৃতরা হলো,পলাশ উপজেলার ভারারিয়া পাড়ার কৈলাশ দেবনাথের ছেলে বিজয় দেবনাথ (৩৬), শিবপুর উপজেলার কামারগাঁও এলাকার মৃত জামান আলীর পুত্র ওয়াসিম,গোবিন্দি এলাকার মজনু সরকারের ছেলে এবাদুল্লাহ (২৬)।
শিবপুরের কুমরাদী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার অফিসার ইনজার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি চালিয়ে বিজয় দেবনাথকে গুলিবিদ্ধ ও বাকী দুইজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।আটকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।পালিয়ে যাওয়া আসামীদের আটকে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন

0 comments: