মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর সদরে অভিযান চালিয়ে মেয়েদের ইভটিজিং করার দায়ে তিন ইভটিজারকে আটক করে পুলিশ।মঙ্গলবার বিকেলে নরসিংদী মডেল থানা পুলিশ জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম,পিপিএম এর নির্দেশে নতুন কৌশল অবলম্বন করে নরসিংদী পুরানপাড়ার বাদুয়ারচর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইভটিজিংকালে তাদের আটক করে।
আটকৃতরা হলো নরসিংদী সদরের হাজীপুর এলাকার আল আমিনের ছেলে মো: সজিব(২৪),তোফাজ্জল হোসেনের ছেলে রিয়াজুল বাশার(২০),মো: নুরুজ্জামানের ছেলে গোলাম কিবরিয়া(২২)।
নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান,ইভটিজিং প্রতিরোধে নতুন কৌশলের অংশ হিসেবে ইভটিজিং প্রবন এলাকাগুলোতে সাদা পোষাকে মহিলা পুলিশদেরকে প্রেরন করা হয়।নতুন কৌশলের ফাঁদে পড়ে তিন ইভটিজার পুরানপারা বাদুয়ারচর এলাকায় ইভটিজিংকালে আটক হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
নরসিংদী সদর
0 comments:
Post a Comment