গাজীপুর প্রতিনিধি:গাজীপুর জেলার পূবাইল বাজারের জনপ্রিয় ব্যক্তি লক্ষীভান্ডারের স্বত্তাধিকারী অসীম সাহা আর বেঁচে নেই।তিনি লক্ষী সাহার ছেলে গোবিন্দ সাহার ছোট ভাই ছিলেন।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ব্রেনটিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
তার পরিবার জানায়,মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়ে,আত্নীয় পরিজন ও বহু সহপাঠী রেখে গেছেন।তার বয়স হয়েছিল ৪৫বছর।রাত ৯টায় পূবাইলের উজিরপুর শ্মশানঘাটে তার দাহ সম্পর্ণ হয়েছে।
পূবাইল বাজারের সকল ব্যবসায়ী অসীম সাহার মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।তার প্রতি শ্রদ্ধা রেখে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
sabbirhossain481@yahoo.com 04/04/2018.
0 comments:
Post a Comment