এসো এসো হে বৈশাখ..হে নতুন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি এমনি গানে চিরায়ত ঐতিহ্যের ধারায় বাঙালীদের প্রানের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ১৪২৫ বর্ষবরণ পালিত হলো।
গতকাল শনিবার দিনব্যাপী প্রতিবছরের ন্যায় দেশের অন্যান্য স্থানের মতো ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে পালিত হলো পহেলা বৈশাখ।এসময় বৈশাখী সাজে সজ্জিত হয়ে দেশিয় বাঙালী সংস্কৃতির উৎসবে মেতে উঠে সব বয়সের শত শত নারী-পুরুষ।সকলের মিলনমেলায় পরিনত হয় বাঙালীর উৎসব পহেলা বৈশাখ।নারীরা নিজেকে সুন্দর করে সাজিয়েছেন।তাদের কালো খোঁপায় সাদা বেলিফুলের মালা,চঞ্চলা হাতের মুঠোয় মাথা নাড়ে রজনীগন্ধা।পুরুষেরা সাদা পাঞ্জাবী আর লাল শার্টে সাজিয়েছে নিজেদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন ও তিনটি ব্রীজে দল বেঁধে বাংলা নববর্ষ পালণ করতে জড়ো হচ্ছে শত শত বিনোদনপ্রেমী নারী-পুরুষ।
বর্ষবরণের সুন্দর মুহুর্তগুলো ক্যামেরা বন্ধি করার জন্য বন্ধুদের সাথে কেউবা পরিবার ও আত্মীয়স্বজনের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।নববর্ষের সামগ্রী ও খাবারের দোকানগুলোতে কেনা বেঁচা চলছে তুমুল।
ঢাকার উত্তরা থেকে আসা আনসার উদ্দীন নরসিংদী খবরকে বলেন,প্রথমবারের মতো ঘোড়াশালে বর্ষবরণ পালণ করতে এখানে আসলাম।মেঘে ঢাকা আকাশের নিচে খোলামেলা পরিবেশে এমন একটি সুন্দর স্থান অসাধরণ লাগছে।বন্ধুদের সাথে এখানে এসে অনেক আনন্দ করলাম।
ঘোড়াশালের সাদিয়া জানান,বাঙালীর প্রানের উৎসব বাংলা বর্ষবরণ পালণ করতে পরিবারের সাথে এখানে আসলাম।অনেক আনন্দঘন মুহুর্ত গুলো একসাথে কাটালাম।অনেক ভাল লেগেছে এখানে এসে।
এখানে শত শত বিনোদনপ্রেমী মানুষ বাংলা নববর্ষ পালণ করতে আসলে ও আইন শৃংখলার কোন বাহিনীকে দেখা যায়নি।কেউ তাদের নিরাপত্তা শংকা আছে বলে মনে করেনি।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
বিনোদন

0 comments:
Post a Comment