Thursday, April 12, 2018

পলাশে যুবলীগের উপর হামলাকারীদের আটকের দাবিতে মানববন্ধন


নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের নেতাকর্মীদের উপর জাসদ সভাপতি জায়েদুল কবিরের নেতৃত্বে হামলার প্রতিবাদ ও আটকের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা পরিষদের সামনে যুবলীগ আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যুবলীগ সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে এ মানবন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা,সাংগঠনিক সম্পাদক কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলাএআওয়ামীলীগের সভাপতি আফরোজা দিলিপ,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো: রাজন,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শরিফুল হক শরীফ,সাধারন সম্পাদক এস.এম.শফি প্রমুখ।

এসম উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈলে গত রবিবার সন্ধায় জাসদের এক কর্মী সভাকে কেন্দ্র করে জেলা জাসদের সভাপতি জায়েদুল কবিরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়।জায়েদুল কবির পিস্তল দিয়ে গুলিবর্ষন করে।আগামী রবিবারের ভিতর এই নেতাকে আটক না করা না হলে ঘোড়াশাল পৌরসভাসহ পলাশ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

0 comments: