মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে ভাগদী ক্রিকেট একাদশের উদ্যোগে ২১দল বিশিষ্ট ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর শুক্রবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্জ্ব ফারুক আহমেদ,দুলাল মিয়া,বদরুজ্জামান বাপ্পি,মাসুম মিয়া,রুহুল
আমিন,অন্তর,লিমন,লাদেন,রিফাত,তানভির,ইমন,মনির হোসেন প্রমুখ।
আজ অনুষ্ঠিত প্রথম খেলায় চামরাব ক্রিকেট একাদশকে পরাজিত করে ঘোড়াশাল ক্রিকেট একাদশ জয়লাভ করে।
খবর বিভাগঃ
খেলার খবর
পলাশ উপজেলা


0 comments:
Post a Comment