Thursday, November 22, 2018

নরসিংদীর চরাঞ্চলে নজরুল ইসলাম হিরুর পক্ষে জহিরের উঠান বৈঠক

জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১(সদর) আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইমলাম হিরু বীর প্রতিক এর সমর্থনে নজরপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম জহিরের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নজরপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কেরামত আলির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম। প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন নজরপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল হক স্বপন। উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মনা।
উঠান বৈঠকে বক্তারা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নাই, আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আহ্বান জানান বক্তারা।
উঠান বৈঠকে নজরপুর ইউনিয়ন যুবলীগ সম্ভাব্য সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম জহির বলেন আমরা নরসিংদী চরাঞ্চলবাসী ছিলাম অবহেলিত,বঞ্চিত। আমাদের চর ছিলো অনুন্নত। কিন্তু আজ আমাদের চর আর অনুন্নত নয়।আমাদের চরে অাধুনিকতার ছোয়া লেগেছে। আমাদের চরের সাথে নরসিংদী শহরের সংযোগ হয়েছে। আমাদের চরে ঘরে ঘরে বিদ্যুৎ।সকল রাস্তা ঘাট পাকা। চরের বেঁরিবাধ দৃশ্যমান। এ সব কিছুর মূল কারিগর হলো নরসিংদীর মাটি ও মানুষের নেতা হিরু ভাই। তিনি আরাে বলেন হিরু এমপি আমাদের ২০০৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিলো আমাদের ব্রিজ করে দিবে। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। প্রায় ১০০ কোটি টাকা ব্যায়ে ব্রিজ নির্মান করে অনন্য নজির সৃষ্টি করেছেন। তিনি যেমন তার কথা রেখেছেন আমাদের ও তার কথা রাখতে হবে। আসন্ন নির্বাচনে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।
উঠান বৈঠকে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী সদর থানার সাবেক ছাত্রলীগ নেতা সোহেল খান,নজরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জনি পানাই ও রিপন সরকার,ওলামা লীগ নেতা বাচ্চু সরকার, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পদক হামিদ উল্লাহ সরকার, নজরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যন নবি মিয়া সরকার,নরসিংদী শহর আওয়ামীলীগ নেতা মরম আলী সুমন প্রমুখ।
news/md.sabbir hossain/zahid/narsingdi khobor.

শেয়ার করুন

0 comments: