Tuesday, November 20, 2018

পলাশে আনসার ভিডিপির সমাবেশে বিভিন্ন উপকরণ বিতরণ

সাইফুল ইসলাম পলাশ প্রতিনিধি: 
নরসিংদীর পলাশে আনসার ভিডিপির ২০১৮ ইং সমাবেশে উপজেলার ২৫০জন আনসার সদস্যকে নগদ অর্থ ও ১৭ জন সদস্যকে বাই-সাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন,জেলা কমান্ডট্যান্ট ও জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন মোল্লা, উপজেলা আনসার ভিডিপি ব্যাংক পলাশ শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির,দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক তারেক পাঠান।
এ সময় অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক  সকালের সময় পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা শফিউল আলম,উপজেলা কম্পানি কমান্ডার ফারুক ভূঁইয়া, আনসার কমান্ডার আক্তারউজ্জামান, উপজেলা মহিলা প্রশিক্ষিকা আয়েশা আক্তার,ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড দলনেতা মো: আলমগীর হোসেন (প্রমুখ)।
news/sabbir hossain/Narsingdi khobor.com.  

শেয়ার করুন

0 comments: