Saturday, November 24, 2018

পলাশে ইয়াবা কারবারি ও একাধিক মামলার আসামী গ্রেফতার


সাইফুল ইসলাম পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে ইয়াবা কারবারি ও একাধিক মাদক মামলার আসামী মো.আলমগীর হোসেন আলম (৫৫)কে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার রাতে গজারিয়ার ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ আলমকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।সে ঐ গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে। পলাশ থানা সূত্রে জানা যায়,গজারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে  একাধিক মাদক মামলার আসামী আলম।গোপন সংবাদ পেয়ে পলাশ থানার এসআই জহিরুল ইসলাম শুক্রবার রাতে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান,জিনারদী ইউনিয়নের পেশাদার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (আলম) এর বিরুদ্ধে পলাশ থানায় একাধিক মামলা রয়েছে।আর এসবই মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলা।
news.md.sabbir hossain/saiful islam.narsingdi khobor.

শেয়ার করুন

0 comments: