মোঃসাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীরপ্রতিক)।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,বিপি এম,পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।
এ টুর্নামেন্টে নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভা একাদশকে ৪ - ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খবর বিভাগঃ
খেলার খবর
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment