মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ"মায়ের দেয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদীর পলাশে উদযাপিত হলো মিনা দিবস ২০১৮।
সোমবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।র্যালিটি পলাশের মূল সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি,গজারিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম ও পলাশের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)এর পক্ষ থেকে ১৯৯১ সালে মুস্তফা মনোয়ারের কার্টুন চরিত্র মিনাকে সৃষ্টি করা হয়।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৯৫ সাল থেকে মিনা কার্টুনকে সম্প্রচার শুরু করে।এর পর থেকেই মিনা কার্টুন শিশুদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।মেয়েদের স্কুলে পাঠানো,মেয়েরাও কাজ করতে পারে,পুষ্টি,শিক্ষা,কুসংস্কার,বাল্য বিবাহ রোধ ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল কার্টুন সম্প্রচারের উদ্দেশ্য। দক্ষিন এশিয় উন্নয়ন সংস্থা (সার্ক) ২৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ২৪ সেপ্টেম্বরকে মিনা দিবস হিসেবে ঘোষনা করেন।সে বছর থেকেই জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ),বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থা এ দিবসটি পালন করে আসছে।

খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment