মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন হাজারো যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যস্থলে আসা যাওয়া করেন।পর্যাপ্ত সংখ্যায় আন্তঃনগর ট্রেন না থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে নরসিংদীবাসী।যাত্রী ভোগান্তি ও আন্দোলনের খবর দীর্ঘদিন ধরে প্রচার করে আসছিল প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদ মাধ্যম গুলোর সাংবাদিকগণ।
এরই মধ্যে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নরসিংদী রেলওয়ে ষ্টেশনে প্রাথমিকভাবে আরো তিনটি নতুন আন্তঃনগর ট্রেন( কালনী এক্সপ্রেস ঢাকা- সিলেট-ঢাকা),(উপবন এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা),(উপকূল এক্সপ্রেস ঢাকা-নোয়াখালী-ঢাকা) যাত্রা বিরতির নির্দেশনা আসে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন -১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব এস এম শফিক সাক্ষরিত এক পত্রে জানানো হয় ২৭ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস এবং সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশনে বিরতি প্রদানের অনুমতি প্রদান করা হলো।
নরসিংদী-৩ শিবপুরের এমপি ও বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা জানান,নরসিংদী রেলওয়ে স্টেশনে ৩টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি।আমি আনন্দের সাথে জানাচ্ছি ৫ই জানুয়ারী ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর নরসিংদীতে ট্রেন গুলির ব্যাপারে বিগত ৫ বছর যাবত চেষ্টা করে আসছি।সর্বশেষ রেলওয়ের মিটিং এ মাননীয় রেল মন্ত্রী ও সংসদীয় কমিটির সভাপতির সাথে কথা বলে সিদ্ধান্ত হয় নরসিংদী রেলওয়ে স্টেশনে উপকূল,উপবন ও কালনী আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে।

0 comments:
Post a Comment