মোঃসাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে
জাঁকজমক পরিবেশে উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঘোড়াশাল
পৌরসভা একাদশ ঢাকা মুসলিম ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সোমবার বিকালে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মান্নান স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ জুটমিলস ঘোড়াশাল মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ঘোড়াশালে প্রথমবারের মতো গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য নরসিংদী সহ পলাশ উপজেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক খেলা শুরুর আগেই কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়।এ যেন এক উৎসবের নগরীতে পরিণত হয় পুরো ঘোড়াশাল।ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্মরন কালের এক নতুন ইতিহাসের নব সূচনা হলো ঘোড়াশালে।সাক্ষী হয়ে থাকলো হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক ও আয়োজনের সাথে সম্পৃক্ত সবাই।
খেলা শেষে ঢাকা মুসলিম ক্লাবকে ৪-০গোলে পরাজিত করে ঘোড়াশাল পৌরসভা একাদশ জয়লাভ করে।
বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি নরসিংদী ২পলাশের এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পোটন,প্রধান পৃষ্ঠপোষক বাংলা ফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,বাংলাদেশ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপন মোঃ গোলাম রাব্বানী।
আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন নবাব,কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল রফিক ভূইয়া,শারমিন আক্তার হনুফা,কামরুল ইসলাম,শহীদুল ইসলাম রোমেল,পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আসাদুল্লাহ মনা,ক্রীড়া উদ্যোক্তা শফিকুল ইসলাম প্রমুখ।

খবর বিভাগঃ
খেলার খবর
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment