Wednesday, February 21, 2018

পলাশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃসাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার প্রথম প্রহরে পলাশ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি শুরু হয়।সকালে বিভিন্ন স্কুল কলেজে আলোচনা সভা,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃতিসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের স্মরনে পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
পরে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম আজাদ ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা সহ পুলিশ বাহিনীর সদস্যরা।
উপজেলা আওয়ামীলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী ও সাংগঠনিক সম্পাদক কারীউল্লাহ সরকার।

পলাশ উপজেলা প্রস ক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাধারন সম্পাদক সাংবাদিক আসাদুল্লাহ মনা,সাংবাদিক নুরে আলম রনি,আল-আমিন,আক্তার-উজ্জামান,জাহিদুল ইসলাম জাহিদ,আল-আমিন মুন্সী,বাইজিদ আহম্মেদ প্রমুখ।
ভাষা শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করেন পলাশের মুক্তিযোদ্ধা,যুবলীগ,ছাত্রলীগ,সামাজিক সংঘঠন ও অন্যন্য রাজনৈতিক দল সমুহ।

শেয়ার করুন

0 comments: