Friday, October 26, 2018

জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ  
ইমরুল কায়েস-সৌম্য সরকারের জোড়া সেঞ্চুরির দুর্দান্ত ব্যাটিং ঝড়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাট্রিক জয়ের মধ্যদিয়ে সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ ক্রিকেট টিম।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ৪২ ওভার ১ বলে বাংলাদেশ ক্রিকেট টিম সহজেই ম্যাচটি জিতে যায়।ইমরুল কায়েস ১১১ বলে ১১৫ রান ও সৌম্য সরকার ৯২ বলে ১১৭ রান করে টাইগারদের জয়ের পথ অনেকটাই এগিয়ে নিয়ে আসে।ফলে সহজে জয় পায় বাংলাদেশ।এই জয়ের মধ্যদিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা ৩য় জয়ে হ্যাট্রিক করল বাংলাদেশ ক্রিকেট টিম।এবং ৩য় বারের মতো বাংলাদেশ ক্রিকেট টিম হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে।আজকের ম্যাচ সেরা হন সৌম্য সরকার ও সিরিজ সেরা ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ  ক্রিকেট টিমের হ্যাট্রিক জয়ে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments: