Saturday, October 27, 2018

পলাশের নির্বাচনী এলাকা আমদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর সদর উপজেলার পলাশ নির্বাচনী এলাকার আমদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে আমদিয়া বাজারের কয়েকটি বসতবাড়িসহ ৭টি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানায়,আমিদয়া বাজারের মজিবর ফার্মেসি থেকে প্রথমে আগুন লাগে।রাত ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশে পাশের লোকজন আগুন আতংকে ডাক চিৎকার শুরু করে।পরে সবাই একত্রিত হয়ে বাজারের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়।ফার্মেসি বন্ধ থাকায় তা আর নেভানো সম্বব হয়নি।পরে এ আগুন আশে পাশের দোকানসহ কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইলেকট্রিক শকসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।ফার্মেসির মালিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি গাড়ি নিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলে এ আগুনে কয়েকটি বসতবাড়িসহ ১টি তেলের দোকান,টেইলার্সসহ ২টি কাপরের দোকান,১টি জোতার দোকান ও ৩টি মেডিসিন ফার্মেসি পুড়ে যাওয়ায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments: