Friday, October 26, 2018

নরসিংদীর চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের সদস্য সংগ্রহ ও অালোচনা সভা অনুষ্ঠিত


জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের সদস্য সংগ্রহ ক্যাম্পেইন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।২৬ অক্টোবর শুক্রবার বিকালে নরসিংদী সদর উপজেলার মূতিউল্লাহ  ভূইঁয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন স্বাধীন
সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর খান,  মনিরুজ্জামান,সাব্বির ভূইয়া,জাহিদ সরকার প্রমূখ।এ সময় উপস্হিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় জাহিদ সরকার বলেন একজন রক্তদাতার রক্ত নিয়ে যখন কোন অসুস্থ্য মানুষ সুস্থ্য হয় তার আনন্দ অপরিসীম। আমরা অত্র সংগঠনের যে কোন কাজে আসতে পারলে নিজেকে ধন্য মনে করবো।মনিরুজ্জামন বলেন আমরা এই সংগঠনের মাধ্যমে রক্ত দেয়ার পাশাপাশি সামাজিক সকল কার্যক্রমে অংশ গ্রহন করবো এবং গরিব দুঃখিদের সাহায্য সহযোগীতা করবো।ক্লাবের প্রতিষ্ঠাতা বলেন আমি অনেক দিন যাবত নরসিংদী ব্লাড ডোনার ক্লাবে কাজ করেছি সেচ্ছা-সেবক হিসাবে। আমি দেখেছি মানুষের রক্তের জন্য হাহাকার। আমি দেখেছি ভাই হারা বোনের কান্না। দেখেছি সন্তানের জন্য বাবা মায়ের চিৎকার। আমি বাস্তবতা দেখে একটি ব্লাড ডোনার ক্লাব চালু করার উদ্যোগ নেই। তাই আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আশা করি আপনারা আমার পাশে থেকে রক্ত দিয়ে মানব সেবা করবেন।এবং অন্যদের ভাল কাজে উৎসাহ দিবেন।
news posting md.sabbir hossain.narsingdi khobor.

শেয়ার করুন

0 comments: