Thursday, October 25, 2018

ড্রিম হলিডে পার্কে নরসিংদী মডেল কলেজের নবীনবরণ


নরসিংদী থেকে: বশির আহম্মেদ মোল্লা,
নরসিংদী মডেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে ড্রিম হলিডে পার্ক চৈতাবতে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. হারুন-অর রশিদ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আহমদ হোসেন ফকির, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজের গভর্নিংবডির সভাপতি মো. জাকারিয়া প্রধান। বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি নরসিংদী মডেল কলেজের সাবেক ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও জীববিজ্ঞান অনুষদের প্রভাষক নুসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের প্রভাষক তানজিল শাহ, শান্তা-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আল আমিন, নরসিংদী মডেল কলেজ গভর্নিংবডির সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ট্রেজারার মো. মোস্তফা আল-আমিন, প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান মোল্লা, কামরুল ইসলাম, নুরুল আমিন সানি, কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রসায়নের প্রভাষক শামিম সরকার, ইংরেজির প্রভাষক আরিফুল হক। উল্লেখ্য, নরসিংদী মডেল কলেজের ৪জন শিক্ষার্থী ২০১৮ সালে বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পায়। তারা হচ্ছে কাছমিন আক্তার, হিমেল দাস, ইয়াসিন আলম ও সুমাইয়া রহমান। তারা সকলেই নবীনবরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আলম। বরণপত্র পাঠ করে নরসিংদী মডেল কলেজের ছাত্রী ফারহানা আফরিন মারিয়া, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে সায়মা আক্তার বাঁধন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের পরিচালক এস.এম. খাদিজা আক্তার ও কলেজের কো-অর্ডিনেটর মো. রাজী উল্লাহ। দ্বিতীয় পর্বে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন অভিনয় করে ও সংগীত পরিবেশন করে। এছাড়া অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করে।





শেয়ার করুন

0 comments: