Wednesday, October 17, 2018

রক্তপাতহীন অভিযানে মাধবদীতে ২ নারী জঙ্গির আত্মসমর্পণ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ ঘন্টার সফল চেষ্টায় খাদিজা পারভীন(২৫)ও ইশরাত জাহান মৌ(২৪) নামে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে মাধবদীর গাংপাড় এলাকার নিলুফা ভিলা থেকে আত্মসমর্পণের পর তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্রিফিং এ জানানো হয় গতকাল শেখেরচর এলাকার ভগিরথপুরে নিহত দুই জঙ্গির সাথে আত্মসমর্পণ করা এই দুই জঙ্গির যোগাযোগ ছিলো।চার জঙ্গির মধ্যে তিনজনই ছিলো মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সকালে পুলিশের পক্ষ থেকে ভবনটির ৫০০ গজের ভিতর ১৪৪ ধারা জারি করা হয়।জঙ্গি আস্তানা নিলুফা ভবনের গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।এলাকার সকল বাসাবাড়ির ছাদে উঠা এবং বাড়ির দরজা জানালা ও বন্ধ করে দেওয়া নির্দেশ দেওয়ায় হয়।ঢাকা থেকে সংলাপে দক্ষ একটি দলকে দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টান্যাশনাল ইউনিট।এরপরেও সংলাপে না আসলে অভিযান শুরু করার কথা ছিল।অবশেষে রক্তপাতহীন ৪০ ঘন্টার অবসান ঘটিয়ে এই দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করে।

শেয়ার করুন

0 comments: