Tuesday, October 16, 2018

রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে বকুল চৌধুরীর ঘরে অগ্নিকান্ড ঘটিয়ে প্রতিপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি করার অভিযোগ করেছেন


ইমরান আহম্মেদ মোল্লা, নরসিংদী খবরঃ রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে বকুল চৌধুরীর ঘরে অগ্নিকান্ড ঘটিয়ে প্রতিপক্ষ ইয়াছিন ব্যাপক ক্ষয়ক্ষতি করার অভিয়োগ করেছেন। নরসিংদীর রায়পুরা উপজেলা ভেলুয়ারচর গ্রামে ক্ষতিগ্রস্থ বকুল চৌধুরীসহ তার পরিবারের লোকজন  বলেন, আমাদের প্রতিপক্ষ একই গ্রামের  ইয়াছিন (৩৫) বসতঘরে আগুন লাগালে বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালা-মাল ক্ষয়ক্ষতি হয়। ইয়াছিন এখন থেকে চার বছর পুর্বে  আমাদের একটি ক্ষেত পুড়িয়ে ফেলে,একটি দেড়লক্ষ টাকার গরু নিয়া যায়। আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছেন। এ পযর্ন্ত আমরা কোন বিচার পাইনি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। রায়পুরা থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে সরজমিনে তদন্ত করেছেন। শ্রীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আযান বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্ত মুলক বিচারের দাবী করছি।


শেয়ার করুন

0 comments: