Tuesday, October 16, 2018

নরসিংদীর শেখেরচরে অপারেশন সমাপ্ত,২ জঙ্গি নিহত

স্টাফ রিপোর্টার:নরসিংদীতে সোমবার রাত থেকে ঘিরে রাখা ২টি বাড়ির মধ্যে শেখেরচর এলাকার ভগিরথপুরের একটি জঙ্গি আস্তানা থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর মধ্য দিয়ে এই জঙ্গি আস্তানা অপারেশন 'গর্ডিয়ান নট'সমাপ্ত ঘোষনা করা হয়েছে।
আজ বিকেল ৪টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কাউনটার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।তিনি আরো জানান,শেখেরচরের এলাকা এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে।ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।নিহতরা পুলিশের গুলিতে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নরসিংদীর আরেকটি জঙ্গি আস্তানা মাধবদীর গাংপাড় এলাকায় দিনের আলোতে অভিযান চালানো হবে।আত্মসমর্পণের জন্য তাদের আহ্বান জানানোর পরও যদি আত্মসমর্পণ না করে তাহলে আমরা পরবর্তী একশনে যাবো।

শেয়ার করুন

0 comments: