মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদীর পলাশ উপজেলার আনসার ভিডিপি অফিসের উদ্যোগে প্রথম ধাপে গজারিয়া ও চরসিন্দুর ইউনিয়নের দুইশত আনসার ভিডিপির সদস্যদের নিয়ে ২দিনব্যাপী "নির্বাচন ব্যবস্থাপনা"প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা কমান্ডট্যান্ট ও আনসার ভিডিপি কর্মকর্তা হাজী শাহ আহমদ ফজলে রাব্বি।বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি,আনসার ভিডিপি ব্যাংক পলাশ শাখার ব্যবস্থাপক মো:ওয়াহিদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক,উপজেলা নির্বাচন অফিসার জোবাইদা খাতুন,পলাশ থানার ওসি (তদন্ত)গোলাম মোস্তফা,উপজেলা মহিলা প্রশিক্ষিকা আয়েশা আক্তার,ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড দলনেতা মো: আলমগীর হোসেন,নরসিংদী জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল ইসলাম,দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ প্রতিনিধি সাংবাদিক মো: তারেক পাঠান প্রমুখ।
খবর বিভাগঃ
নরসিংদী
পলাশ উপজেলা
শিক্ষা
0 comments:
Post a Comment