Thursday, May 10, 2018

প্রতিশোধ নয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই-নবনির্বাচিত প্রধানমন্ত্রী

মো:সাব্বির হোসেন:আধুনিক মালয়েশিয়ার রুপকার মাহাথির মোহাম্মদ আবার ও দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন।১৪তম সাধারন নির্বাচনে মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতন হারাপান জয়ী হন।
বুধবার স্থানীয় সময় রাত ১টা ১০মিনিটে দেশটির নির্বাচন কমিশন তাকে জয়ী ঘোষনা করেন।এই নির্বাচনে ২২২টি আসনের মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতন হারাপন ১২৬ আসনে জয়লাভ করেন।অন্যদিকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮আসনে জয়লাভ করেন।প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বে প্রথম নজীর স্থাপন স্থাপন করলেন ৯২ বছর বয়সী বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ।
নির্বাচিত হবার পর তিনি বলেন,সরকার গঠন করে আমরা প্রতিশোধ নিতে চাইনা।আমরা দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।
মাহাথির মোহাম্মদ এর আগে দীর্ঘ ২২বছর ক্ষমতায় থাকার পর ২০০৩সালে সেচ্ছায় রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেন।পনের বছর সক্রিয় রাজনীতির বাহিরে থেকেও জনপ্রিয়তা কমেনি তার।নিজের সাবেক রাজনৈতিক দলের বিপক্ষ হয়ে নির্বাচনে লড়াই করেন বিরোধীদলীয় নেতা হয়ে। টানা ৫৯ বছর ক্ষমতায় থাকা দলকে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো সরকার গঠন করবেন তিনি।

শেয়ার করুন

0 comments: