Tuesday, May 8, 2018

পলাশে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদী জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহনের পর এই প্রথম পলাশ উপজেলায় আসেন সৈয়দা ফারহানা কাউনাইন।
আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন পলাশে পৌছলে ফুল দিয়ে বরন করেন উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি,স্থানীয় সুধীজন গণমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ।
নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশের আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে স্থানীয় সুধীজন,মুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদসহ সাংবাদিকদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ফারহানা কাউনাইন,সাবেক এমপি ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান (দিলীপ),উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,ঘোড়াশাল নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুব কবির প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা সিরাজুল হক ও উপজেলার সকল মুক্তিযোদ্ধা,আলেম, হিন্দু সম্প্রদায় প্রতিনিধিসহ সূশিল সমাজের ব্যক্তিগন,পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা,পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুল্লাহ মনা ও সকল সাংবাদিক।

পরে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভা শেষে ঘোড়াশাল পৌর ভূমি অফিসের নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করেন তিনি।

শেয়ার করুন

0 comments: