গত বৃহস্পতিবার বালুচর গ্রামে ৬০ থেকে ৭০টি বসত বাড়িতে আগুন ও ভাংচুর চালায় ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার ফারুকুল ইসলাম ও তার সমর্থকরা।
স্থানীয় বাসিন্দা মোহসিন রানা নরসিংদী খবরকে বলেন, মির্জারচরের ফারুকুল ইসলাম ফারুক মেম্বার ও বি এন পির সহ সভাপতি মাইনউদ্দিন একসাথে মিলিত হয়ে মির্জার চরের চেয়ারম্যান জনাব জাফর ইকবাল মানিকের সমর্থকদের উপর ও বসতবাড়িতে এই হামলা চালায়।এসময় আগুন দিয়ে বাড়ি-ঘর পুরিয়ে দেয়।পুলিশ ক্যাম্প থাকা সত্বেও এই গ্রামের মানুষ তাদের কাছ থেকে কোন সাহায্য পাচ্ছিনা।আর একজন খুনি হয়ে পুলিশ হতে সর্বাধিক সহযোগিতা পাচ্ছে।ফারুক মেম্বার ও তার বাহিনীর বিরুদ্ধে একটি খুনের মামলাসহ প্রায় কয়েক ডজন হামলা রয়েছে।অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না।সবাই সহযোগিতা করলে আমরা একটু মাথা গুজার জায়গা ও ভিটে বাড়ি রক্ষা হতে পারে।
মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল নরসিংদী খবরকে বলেন,তিন মাস ধরে আমাদের এলাকায় এমন ঘটনা হচ্ছে। আমরা এই ঘটনার জন্য স্থানীয় পুলিশ ক্যাম্প ও থানায় অভিযোগ জানিয়েছি কিন্তু তারা আমাদের অভিযোগ গ্রহন করেনি।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
রায়পুরা উপজেলা


0 comments:
Post a Comment