মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এলজিএসপি"এ"গ্রেডভুক্ত সফল ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্বর্ণপদক পেলেন নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।শুক্রবার বিকেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপিএফ)এর আয়োজনে ঢাকার হোটেল ফার্স বিজয়নগরে বাংলাদেশ অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও এলজিএসপিতে "এ"গ্রেডভুক্ত সফল চেয়ারম্যানদের স্বর্ণপদক সম্মাননা অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন রতনকে এ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)এর সভাপতি মাহাবুবুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এমপি ইউপি চেয়ারম্যান রতনের হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.আ আ ম স আরেফিন সিদ্দীক, কুরিগ্রাম-৪ আসনের এমপি রহুল আমিন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন এই বিষয়ে অনুভুতি প্রকাশ করে বলেন,এই পুরস্কার চরসিন্দুর ইউনিয়নের জনগনের। তাদের ভালবাসা আমার চলার পথে অনুপ্রেরণা। সামনের দিনগুলোতে এ দেশের মধ্যে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়ন এ পরিনত হবে বলে আমি আশা রাখি।এদিনে ২০১৬-২০১৭ অর্থ বছরে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়ন ভিত্তিতে জেলায় ২য় স্থান অর্জন করে এ ইউনিয়ন পরিষদ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment