মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ নরসিংদীর রাইসা ও তার মা তাসমিনা ইয়াসমিন রুনা সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
তার পরিবার জানায়,রাইসা মোটামুটি সুস্থ্য অবস্থায় বাসায় অবস্থান করছেন।তার মা তাসমিনা ইয়াসমিন রুনার সফল ভাবে পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।সবাই তাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য,গত ৩০ মার্চ শুক্রবার নরসিংদী আইনজীবী সমিতির পিকনিক অনুষ্ঠান নারায়নগঞ্জের আড়াই হাজার থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন রাইসা ও তার মা। নরসিংদী সদর উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় পৌঁছলে প্রান আরএফএল কোম্পানীর কাভার্ডভ্যান তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে ধুমড়ে-মুচরে যায়।এতে রাইসা ও তার মা মারাত্মকভাবে আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
নরসিংদী সদর
0 comments:
Post a Comment