
মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
"বাংলার মেহনতি মানুষ এক হও দুনিয়ার মজদুর এক হও"এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে মহান দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ অঞ্চল শাখার সভাপতি মো: আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করা হয়।
পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের হাজারো নেতা-কর্মী দুপুর থেকেই সমাবেশে যোগ দিলে কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ),প্রধান বক্তা স্থানীয় এমপি কামরুল আশরাফ খান (পোটন),পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ।
ডাঃ আনোরুল আশরাফ খান (দিলিপ)বলেন,এই সরকার শ্রমিকবান্ধব সরকার।বিগত বিএনপি সরকার এক এক করে দেশের কারখানা বন্ধ করে দিয়েছিল আমাদের সরকার ক্ষমতায় এসে সকল কারখানা খুলে দিয়েছে।সাথে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে।
আরো উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিকলীগের ঘোড়াশাল পলাশ অঞ্চল শাখার সাধারন সম্পাদক চন্দন কুমার চংদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ওবায়দুল কবির মৃধা,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাইসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন (তুষার),উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আফরোজা দিলিপ,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু,পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো: রাজন,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment