Tuesday, May 1, 2018

আজ মহান মে দিবস

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
শ্রমিকদের ৮ ঘন্টা কাজ করার দাবি আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত হলেও একশ্রেণীর মালিক পক্ষ তাদের কম মুজুরী দিচ্ছে।তাই বাধ্য হয়ে ৮ঘন্টার পরিবর্তে ১৬ ঘন্টা এমনকি আর ও বেশি কাজ করে যাচ্ছে।এদেশের শ্রম আইন ও আন্তর্জাতিক আইনে ট্রেড ইউনিয়ন স্বীকৃত থাকলেও মালিক পক্ষ তা তা কোন ভাবেই মেনে নিচ্ছে না।
আজ এমনই এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে অন্যান্য বছরের মতো পালিত হচ্ছে ০১মে শ্রমিক দিবস।যাদের শ্রমের বিনিময়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে।শ্রমিকরা দেশের শিল্পায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তারা যেমন উৎপাদন ব্যবস্থার অংশ তেমনি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম কারিগর। তাদের নায্য মুজুরী ও ৮ঘন্টা কাজের দাবি বাস্তবায়নে দেশের যথাযথ কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেই আজকের দিনটি পালনে শতভাগ সফলতার মুখ দেখবে।
শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই দিনটি দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদীর পলাশে ও পালিত হচ্ছে।এরই অংশ হিসেবে বিকাল ৩টায় উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় শ্রমিকলীগ ঘোড়াশাল-পলাশ অঞ্চল শাখা আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান(দিলীপ),প্রধান বক্তা এমপি কামরুল আশরাফ খান (পোটন),বিশেষ বক্তা পলাশ উপজেলা মহিলালীগের সভানেত্রী আফরোজা দিলিপ,বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রমুখ।

মে দিবসের ইতিহাস,একটি সময় ছিল কারখানার শ্রমিকদের দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতো। কিন্তু কাজ মূল্য অনুপাতে শ্রমিক দের পারশ্রমিক ছিলো খুব কম। এক দল শ্রমিক ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মালিকপক্ষ কে দৈনিক ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবি জানায়। শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ হিসেবে ১৮৮৬ সালের ০১ মে-কে নির্ধারণ করেন। কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এ দাবি কানে তোলেননি। যার ফলে শ্রমিকরা ১৮৮৬ সালের ০৪ মে শিকাগো শহরের হে মার্কেট নামক স্থানে ফের আন্দোলন গড়ে তোলেন। সেই সময়ে শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন আমেরিকান লেবার অ্যাক্টিভিস্ট অগাস্ট স্পিস। উদ্বেলিত শ্রমিকদলের কিছু দূরেই ছিলো পুলিশ। ঐ সময়ে সবার অলক্ষ্যে হঠ‍াৎ পুলিশের ওপর বোমা নিক্ষেপ হলে নিহন হন একজন পুলিশ কর্মকর্তা। তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করতে থাকে, পুলিশের গুলিতে নিহত হন প্রায় ১০ থেকে ১২ জন শ্রমিক। পুলিশের ওপর কে বা কারা বোমা হামলা করেছিলো তা সঠিক জানা না গেলেও, পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত ও আটক করা হয় অগাস্ট স্পিসসহ আরও আটজনকে। পরের বছর ১৮৮৭ সালের ১১ নভেম্বর অগাস্ট স্পিসসহ অভিযুক্ত ছয় জনকে ফাঁসি দেওয়া হয়। অভিযুক্ত বাকি দু’জনের একজন কারাবন্দি অবস্থায় আত্মহত্যা করেন ও অন্য একজনের ১৫ বছরের কারাদণ্ড হয়।



এ ঘটনার দুই বছর পর ১৮৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের একশো বছর প‍ূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে, শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৮৯০ সাল থেকে উদযাপনের প্রস্তাবনা দেওয়া হয়। পরের বছর অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবনাটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।বিশ্বের বিভিন্ন দেশ যখন শ্রমিক আন্দোলনের পক্ষে যুক্তি খুঁজে পাচ্ছিলো ঠিক তখনই উন্মোচিত হয় শ্রমিক আন্দোলন ঘটনার এক মর্মান্তিক সত্য। প্রমাণিত হয় পুলিশের ওপর বোমা হামলার দায়ে শাস্তিপ্রাপ্ত অগাস্ট স্পিস ও বাকি সাতজন মূলত দায়ী ছিলেন না, তারা ছিলেন নির্দোষ। তবে আসল অপরাধীকে শনাক্ত করা যায়নি।সেই থেকে বিশ্বের বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলনের যুগপৎ দারাবাহিকতা তৈরি হতে থাকে। ১৯০৪ সালে নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সব সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়।
এ আহ্বানের সাড়া হিসেবে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন ০১ মে বাধ্যতামূলক ভাবে কাজ না করার সিদ্ধান্ত নেয়।অনেক দেশের শ্রমিকরা মে মাসের ০১ তারিখ কে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায়। বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসেবে উদযাপিত হতে থাকে। ধীরে ধীরে রাশিয়া, চীন, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে এই দিনটির তাৎপর্য ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজ করার দাবি।

শেয়ার করুন

0 comments: