Sunday, April 29, 2018

নরসিংদীর শিলমান্দীতে চালককে গলাকেটে হত্যা

নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে দুর্বৃত্তরা হাবিবুর রহমান (৩২) নামে এক চালককে গলাকেটে হত্যার পর অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।
রবিবার সকালে শিলমান্দী এলাকায় লাশটি পড়ে থাকলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
জানা যায়,পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে নিহত হাবিবুর রহমান।
নিহতের স্বজনেরা জানায়,শনিবার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় হাবিবুর রহমান। তারপর থেকে সে আর বাড়ি ফিরেনি।আজ সকালে খবর পাই তাকে গলাকেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

শেয়ার করুন

0 comments: