মো:সাব্বির হোসেন:পরনে শুভ্র সাদা শাড়ি আলগা চুলের সাজে টলমল চোখের চাহনি আর মনোমুগ্ধকর অপরুপ দৃশ্যের সমন্বয়ে 'প্রতিবেশিনী' নাটকের চিত্রায়নের কাজ শেষ করেছেন এসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।আসছে রবীন্দ্র জম্মজয়ন্তীতে সিডি চয়েসের প্রযোজনায় একুশে টেলিভিশনে এ নাটকটি প্রচারিত হবে।।নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন,ইরফান সাজ্জাদ ও সাদিয়া জাহান প্রভা।বিশেষ চরিত্রে অভিনয় করেছেন টুনটুনি চৌধুরী,শপথ,রামিজ চৌধুরী প্রমুখ।
২৭শে এপ্রিল পুরান ঢাকার শ্যামবাজারে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূলগল্প অবলম্বনে নাটকটি চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেছেন নির্মাতা শ্রাবনী ফেরদৌস। চিত্রগ্রহণে ছিলেন,শামসুল ইসলাম লেলিন,সম্পাদনা ও আবহ সংগীত শুভ্র খান,শিল্প নির্দেশক ও পোষাক ডিজাইন নকুল সরকার।

0 comments:
Post a Comment