মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে রাজিয়া নামে এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার অপরাধে পুলিশ আব্দুস সালাম (৩২)কে আটক করে। গতকাল সোমবার মাধবদী পৌর শহরের গরুর হাট এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে থানা পুলিশ। ২১ মার্চ বুধবার মদনগঞ্জের নির্মানাধীন ভবনের পিলারের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়,নিহত রাজিয়ার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জে।তার স্বামীর নাম মোস্তফা।আটক সালাম নেত্রকোনার জেলার কেন্দুয়া এলাকার আব্দুর রশীদের ছেলে।তারা মাধবদীর পৌর শহরে দীর্ঘদিন একসাথে মাটি কাটার কাজ করা সুবাদে একে অপরের সাথে গভীর সংখ্যতা গড়ে ওঠে।গত ২০ মার্চ রাতে রাজিয়াকে জরুরী কাজ আছে বলে আব্দুস সালাম নরসিংদীর মদনগঞ্জ রেললাইনের পাশে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করে।রাজিয়া এই বিষয়টি জানিয়ে দেওয়ার হুমকি দিলে আব্দুস সালাম তাকে শ্বাসরোধে হত্যা করে।পরে বিল্ডিংয়ের পিলারের সঙ্গে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে পালিয়ে যায়। মাধবদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস সরকার জানান,নিহত রাজিয়ার ময়নাতদন্তের রিপোর্ট,মোবাইল কললিস্ট সহ কল রেকর্ড যাচাইয়ের পর হত্যাকারী আব্দুস সালামকে শনাক্ত করা হয়।তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা ও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।