Sunday, November 25, 2018

নরসিংদী-২ আ.লীগের চুরান্ত মনোনয়ন পেলেন দিলীপ

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সাবেক এমপি আলহাজ্জ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা সাক্ষরিত পত্রের মাধ্যমে নরসিংদী-২ আসনে আনোয়ারুল আশরাফ দিলীপকে নৌকা প্রতিকে নির্বাচন করার জন্য নিবার্চিত করেন।
পলাশ উপজেলা জুড়ে এ খবরে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে।অনেক স্থানে চলছে আনন্দ উৎসব।সেই সাথে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক।

শেয়ার করুন

0 comments: