Sunday, December 2, 2018

নরসিংদী-২ মিশু জায়েদুলসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।এদের মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
আজ রবিবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিভিন্ন শর্ত পূরন না করায় ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করেন।
বাতিল হওয়া চারজন প্রার্থী হলেন,দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাশ কবির মিশু।তার প্রার্থীতা বাতিল হয় ১% ভোটারের ভূয়া সাক্ষর থাকায়।একই কারনে আরেক স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মহসিন আলীর মনোনয়ন পত্র ও বাতিল হয়।নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবিরের প্রার্থীতা বাতিল হয় হলফনামা না থাকায়।অসম্পূর্ণ হলফনামার কারনে জাতী পার্টির সাবেক এমপি ও বর্তমান বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এ্যাডভোকেট দেলোয়ার হোসেন এর মনোনয়ন পত্র বাতিল হয়।
অন্যদিকে এ রির্পোট লেখা পর্যন্ত যাচাই বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ পাওয়া গেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈম খান,পলাশ উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা আরিফুল ইসলাম,বিএনএফ এর প্রার্থী প্রকৌশলী সাবিকুন নাহার উর্মি খান এই ৫ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেছে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

শেয়ার করুন

0 comments: