মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
“সাম্য অভিন্ন যাত্রায়, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৮।
“সাম্য অভিন্ন যাত্রায়, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে ২৭ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৮।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।পরে জেলা সার্কিট হাউজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা, লায়ন্স চক্ষু হাসপাতাল যৌথভাবে দিবসটির আয়োজন করে। সমাজ সেবা উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা।এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার শাহরুখ খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আলম মামুন,মেডিকেল অফিসার আবু কাউছার সুমন,লায়ন্স চক্ষ হাসপাতালের কর্মকর্তা রহিম মিয়া,পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ প্রমুখ।
খবর বিভাগঃ
নরসিংদী সদর

0 comments:
Post a Comment